বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কোস্টগার্ডের উপর হামলা জেলেদের আহত ৫

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৯.৩৯ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মাছঘাটে কোস্টগার্ডের অভিযান চলাকালে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় কোস্টগার্ডের নৌকার মাঝিসহ ৫ জন আহত হয়। ঘটনার পর পুলিশ গিয়ে কয়েকটি আড়ৎ বন্ধ করে দেয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতরাতে রায়পুরের মেঘনা নদীর পুরানবেড়ি নদীর পাড় মাছঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
হায়দরগঞ্জ এলাকার দায়িত্বরত কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল রহমান জানান, নিষেধাজ্ঞার সময়ে নির্বিচারে জাটকা নিধণ ও প্রকাশ্যে আড়ত খুলে মাছ বিক্রি এমন অভিযোগে অভিযান চালান তারা। এসময় পুরান বেড়ি মাথা মাছঘাটের ভিতরেই ইটপাটকেল ও হামলা চালায় আড়ৎগুলোর সন্ত্রাসীরা। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন।
জানা যায়, এর আগে গতবছর একইভাবে রায়পুর পুরান বেড়ি মাথা মাছঘাটে নিষেধাজ্ঞার সময়ে আড়ৎমালিকরা মাছ কেনাবেচা শুরুকরলে বাধাদিতে এসে মৎস্য কর্মকর্তা লাঞ্চিত হন। এছাড়া নিষেধাজ্ঞার সময়ে একইস্থানে সম্প্রতি প্রকাশে মাছ কেনা বিক্রির ছবি তোলা হলে তা ডিলেট না করায় কয়েকজন সাংবাদিকের উপর হামলার চেষ্টা করে আড়ৎমালিকরা। পরে পুলিশ আসলে পিছু হটেন তারা।
জেলা মৎস্য মোহাম্মদ বেলাল হোসেন জানায়, জেলায় প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে ৪৩ হাজার ৪ শত ৭২ জন জেলে নিবন্ধিত রয়েছে। দুই মাসের জন্য প্রতি জেলেকে ৪০ কেজি হারে খাদ্য দেওয়া হচ্ছে। আইন অমান্য কারী জেলেদের ধরতে অভিযান চলমান রয়েছে। দুই একটি বিচ্ছিন ঘটনাও ঘটছে।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী চৌধুরী জানান, রায়পুর পুরান বেড়ি মাথা মাছঘাটে কোস্টগার্ডের অভিযান কালে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা বিষয়টি তিনি কোস্টগার্ড থেকে অভিযোগ পেয়েছেন। মৎস্য কর্মকর্তাকে তদন্তকরে হামলাকারীদের সনাক্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com