শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী ঢাকাগামী শাকুরা পরিবহনে অগ্নিসংযোগ

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৪০ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদারঃ-বিএনপি-জামায়াতের ডাকা৷ টানা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে বরগুনার আমতলীতে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়,বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনটি আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া বাজারের নিকটবর্তী মধ্যে তারিকাটা নামক স্থানে গেলে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আমতলী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান প্রমুখ।

আমতলীর আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটাতে পারে অনুমান করে আগ থেকেই আমতলী থানা পুলিশকে সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন,এক সময়ে এই এলাকা বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা ছিল। আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এ ব্যাপারে আমতলী থানা পুলিশকে একাধিকবার অবহিত করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com