শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
আসন্ন নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইন্দুরকানী সরকারি কলেজ প্রাঙ্গণে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক।
ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগর সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে এবং ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি এ্যাডভোকেট খান মো: আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ সহ জেলা , উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য এক সাথে কাজ করার জন্য নেতা—কমীর্দের আহবান জানান। এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সাধারণ মানুষের সামনে তুলে ধরে জামায়াত—বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com