শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা বিএনপি নেতা আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬.৩৩ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে
পি‌রোজপুর প্রতিনি‌ধি: পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুকে আটক করেছে পু‌লিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লাভলুকে ঢাকার বেইলি রোড থেকে আটক করা হয়েছে বলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন নি‌শ্চিত ক‌রেন।
তিনি আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশ আওয়ামী লীগের পক্ষ হয়ে বিএনপির আন্দোলনকে থামাতে সারা দেশের ন্যায় গত এক সপ্তাহে পিরোজপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এতে বিএনপির আন্দোলন থামানো যাবে না।
আটক বিএনপি নেতা লাভলু গাজীর স্ত্রী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান জানান, লাভলু গাজী রাত ৮টার দিকে ঢাকার বেইলি রোডের বাসার সামনে ঘুরতে বের হন। এসময় সেখানে থাকা সাদা পোশাকের পুলিশ তাকে আটক করেন। তবে কোথায় নেওয়া হয়েছে বা তিনি এখন কোথায় আছেন তা পরিবারের কাউকে জানানো হয়নি।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের ছোট ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com