বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিএমপি বিশেষ অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৪.১৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

ডিএমপি বিশেষ অভিযান পরিচালনা করে  মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো জসিম ও মোঃ শহিদ মিয়া। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত জুলাই মাসে উত্তরখান থানার দোবাদিয়া এলাকার আল-আমিন নূরীর বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি চুরি মামলা রুজু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়। পরে রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার তেতুলিয়া বাজার এলাকার সহিদুল্লাহর গ্যারেজ থেকে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার গ্যারেজে রেখে গোপনে বিভিন্ন লোকের নিকট বিক্রি করার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উত্তরখান থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com