মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৭ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৭.৩০ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বাঘলান প্রদেশের পুল-ই খুমরি এলাকার ইমাম জামান মসজিদে শুক্রবারের (১৩ অক্টোবর) আত্মঘাতী হামলায় ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আফগানিস্তানভিত্তিক খামা প্রেস এক প্রতিবেদনের বরাতে ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

জানা যায়, শিয়া মসজিদে জুমার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।

বাঘলান প্রদেশের তালেবান-নেতৃত্বাধীন তথ্য বিভাগ অনুসারে, পুল-ই খুমরির সিলো সিটির প্রথম রাস্তায় অবস্থিত ইমাম জামান মসজিদে আত্মঘাতী হামলায় ৭ জন মুসল্লি মারা যান এবং আরও ১৫ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খামা প্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিস্ফোরণের পর তালেবান সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এর আগে আগস্টে, আফগানিস্তানের কাবুলের দারুল আমান এলাকায় একটি বিস্ফোরণে দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছিল।

তালেবান-নেতৃত্বাধীন পুলিশের মতে, একটি থ্রি-হুইলারে এম্বেড করা একটি চৌম্বক বোমা কাবুলের পুলিশ জেলার দারুল আমান এলাকায় একটি রাস্তার ধারে বিস্ফোরিত হয়।

তালেবান-নিযুক্ত কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের মতে, তালেবান নেতৃত্বাধীন বিচার মন্ত্রণালয়ের ভবনের কাছে বিস্ফোরণ ঘটে।

খামা প্রেসের প্রতিবেদন অনুসারে, এই ঘটনা এই অঞ্চলে নিরাপত্তাসংক্রান্ত চলমান চ্যালেঞ্জ ও জটিলতাগুলোকে ফের সামনে এনেছে।

সম্প্রতি কাবুলে হামলার ঘটনা বেড়েছে। তালেবান কর্মকর্তা ও সাধারণ নাগরিক উভয়কেই লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব ঘটনা শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com