মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ইসরায়েলের সেনাবাহিনী সিরিয়াতে হামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯.২৩ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

গাজায় একের পর এক হামলা করছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের গোষ্ঠি হিজবুল্লাহর হামলার জবাবে সেখানেও হামলা করেছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এবার সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী।  সানা বলছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পো শহরের বিমানবন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে এসব বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই হামলা ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে সিরিয়া।

এদিকে বৃহস্পতিবার গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। ইসরায়েল সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছান। হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন জানানো ও সংঘাত যেন আরও বিস্তৃত না হয় সেজন্য এই সফর।

এ ছাড়া পেন্টাগনের প্রধানও শুক্রবার ইসরায়েল সফর করবেন বলে জানা গেছে।

গাজা উপত্যকায় বসবাসকারীদের এখান থেকে সরে যেতে এবার লিফলেট দিতে শুরু করেছে ইসরায়েলের বাহিনী। এমন একটি লিফলেট এসেছে বিবিসির প্রতিবেদকের হাতে। এটি বেইত লাহিয়াতে ফেলা হয়েছে বলে জানা যায়। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, হামাসের কারণে এটি করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com