মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম টিউশন ফি আদায় না করতে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে আগামী নভেম্বর মাসে সারাদেশের স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর মাসেই নভেম্বর ও ডিসেম্বরের অগ্রিম টিউশন ফি আদায় শুরু করেছে বলে অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এরপরেই এমন কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির পরীক্ষা/মূল্যায়ন নভেম্বরের মধ্যে শেষ হবে। এ অজুহাতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের টিউশন ফি একসঙ্গে আদায়ের নোটিশ দিয়েছে। এতে অভিভাবকরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন।

এ অবস্থায় সব বেসরকারি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি (অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর) আগ্রিম আদায় না করে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com