মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীনের বিড়াল-কুকুরের মাংস নিষিদ্ধ

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ১০.১৯ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

চীনের শেনজেন শহরে নিষিদ্ধ হল কুকুর-বিড়ালের মাংস বিক্রি। করোনার প্রকোপের পরেই এমন সিদ্ধান্ত নিল চীনের এই শহরের স্থানীয় প্রশাসন। শেনজেন-ই প্রথম এমন শহর যারা কুকুর-বিড়ালের মাংস বিক্রি নিষিদ্ধ করল।

শহরের একটি নির্দেশে বলা হয়েছে, “পোষ্য প্রাণী হিসেবে কুকুর এবং বিড়ালের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বেশি। উন্নত দেশগুলিতে এমনকি হংকং এবং তাইওয়ানে কুকুর এবং বিড়াল ও অন্যান্য পোষা প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। মানব সভ্যতার চেতনার কথা মাথায় রেখে আমরাও কুকুর ও বিড়ালের মাংস খাওয়া নিষিদ্ধ করছি।’

উল্লেখ্য, কোনও প্রমাণ না পাওয়া গেলেও চীনের উহান বাজার থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠেছিল। এই বাজারে নানান পশু থেকে, সাপ, ব্যাং, ইঁদুর, বাদুর সহ অন্যান্য প্রাণীও বিক্রি করা হয়। অনেকেই দাবি করেন ওইসব বাদুর, সাপ থেকেই ছড়িয়েছিল এই ভাইরাস।

প্রাথমিক ভাবে গত ফেব্রুয়ারি মাসের শেষেই চীন সরকার সব রকমের বন্যপ্রাণী বিক্রি ও খাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু তবুও সে নির্দেশ ততটা কার্যকর হতে দেখা যায়নি। একটি সংবাদমাধ্যমের খবর মোতাবেক, উহান বাজার করোনার জেরে কিছুদিন চালু থাকলেও পুনরায় তা চালু করা হয় এবং নানান পশু-প্রাণীর মাংস বিক্রি করা হয়।

এই উহান শহরেই প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়েছিল। এখান থেকে ছড়িয়ে পড়ে বর্তমানে ৫০ হাজার মানুষ মারাও গিয়েছে সারা বিশ্বে। বহুদিন আগেই এই রোগকে মহামারি আখ্যা দিয়েছে হু। ভয়াবহ অবস্থা আমেরিকা, ফ্রান্স, ইতালিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com