সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৫যাত্রী নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৯.১১ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

কুমিল্লা (দক্ষিণ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচ যাত্রী নিহত এবং ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।
দুর্ঘটনায় আহতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে ফিরোজ (৪০), একই এলাকার আলী আহমেদের ছেলে মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। তার মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই নজরুল ইসলাম বাসসকে জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দু’জনের পরিচয় পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com