মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

আগামী ২৪ মে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৯.১৮ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

আগামী ২৪ মে বসছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর। চারদিন ব্যাপি এই বইমেলা চলবে ২৭ মে পর্যন্ত। দেশের বাইরে বাংলা ভাষাভাষীদের এই বইমেলা শুধু বাংলা নয়, অন্য কোন ভাষার ক্ষেত্রেও বড় এক আয়োজন হিসেবে বিবেচিত। এ বইমেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর অনেক দেশের বাংলা ভাষাভাষী কবি-লেখক-সম্পাদকরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের প্রকাশনা নিয়ে মেলায় থাকবে। এই মেলায় ১০ হাজার নতুন বই থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্প্রতি জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, ও কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব ।
তাছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।
বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অন্য অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউ ইয়র্ক বইমেলায়।
বাংলাদেশ ও ভারত থেকে আমন্ত্রিত লেখক/বুদ্ধিজীবী, কণ্ঠ ও আবৃত্তি শিল্পেীদের মধ্যে রয়েছেন- বাংলা একাডেমি মহাপরিচালক মূহম্মদ নূরুল হুদা, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউ ইয়র্ক কনসাল-জেনারেল মো. নাজমুল হুদা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আরেফিন সিদ্দিক, কথা সাহিত্যিক ও চ্যানেল আই’র ব্যবস্থাপক পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মিল্টন বিশ্বাস, ছড়াকার লুৎফর রহমান রিটন, কথা সাহিত্যিক সালমা বাণী, কবি সাইফুল্লাহ মহমুদ দুলাল, লেখক জসীম মল্লিক, কথা সাহিত্যিক মাসরুর আরেফিন, কবি ও ফোকলোর গবেষক শিহাব শাহরিয়ার, কবি ও শিশু সাহিত্যিক ওমর কায়সার, কবি আসাদ মান্নান, সৈয়দ আল ফারুক, প্রতিদিনের বাংলাদেশ এর সাহিত্য সম্পাদক ফারুক আহমদ, বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, কোলকাতার শুকতারা ও নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার, কবি জাফর আহমদ রাশেদ, দৈনিক সমকালের বিভাগীয় সম্পাদক মাহবুব আজিজ, কবি সজল আহমেদ, ঊষালোক সম্পাদক মোহাম্মদ শাকেরউল্লাহ, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, গবেষক ও কণ্ঠশিল্পী নিরুপমা রহমান, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ, সঙ্গীত শিল্পী লিলি ইসলাম ও নাহিদ নাজিয়া, আবৃত্তি শিল্পী আহমেদ হোসেন, নিউ ইয়র্ক/ যুক্তরাষ্ট্র থেকে তাজুল ইমাম, শাহ মাহবুব, শবনম সায়েলা তনুকা, নাজু আখন্দ, শাহীন হক, জাফর বিল্লাহ, বন্যা মির্জা, অনিন্দিতা কাজী, শিরীন বকুল, আলভান খান জি এইচ আরজু, ফারুক আজম, আবী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com