সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪, ৯.১১ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:

সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২০১ কর্মকর্তা। বুধবার (১৫ মে) তাদের এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাফর আরিফ চৌধুরী ২০১ কর্মকর্তার মধ্যে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। সিনিয়র সহকারী সচিব হিসাবে পদোন্নতি পাওয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান সুমন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক আল হেলাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী, সাংবাদিক রজব আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের বরাবর ই–মেইলে যোগদান করবেন। একইসঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা বর্তমান কর্মস্থলে কর্মরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতন গ্রেড-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com