বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালানের সময় আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৮.১৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় শুভেচ্ছা নামে সেবা দেওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালয়ন। ওই ব্যক্তিকে পাওয়ার ব্যাংকের ভেতরে লুকানো ১১ পিস স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক হাজার ২৭৬ গ্রাম।

আটক ব্যক্তির নাম  মো. রাজু। তিনি শুভেচ্ছা নামে ওই প্রতিষ্ঠানের সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রাজুর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় গোয়েন্দাদের। তাকে এক নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করে বলেও সন্দেহ করা হয়। পরে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং পকেট থেকে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাজু জানান, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে ‘খুশি করে’ দেয়া হবে বলে জানায় পাচারকারীরা।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিমানবন্দরের এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com