বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অশ্লীল চিত্র ধারণ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৯ জন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৬.১৩ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-৩ সিনিয়র সহকারি পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান বাসসকে জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-৩ যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকরা হলেন, মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মো. শামীম হোসেন নাঈম (২১), মো. শান্ত মিয়া (৩৫), মো. সাইদুল ইসলাম (১৮), মো. দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মো. সাইফুল ইসলাম মুন্না (২৬) ও মো. লিটন মিয়া ওরফে আকাশ (৩৬)।
র‌্যাব বলছে, তাদের কাছ থেকে নগদ ৫৬ হাজার ৩৬ টাকা, ৬ টি স্মার্ট ফোন, ২ টি বাটন ফোন, ২টা রুপার চেইন ও রুপার ব্রেসলেট ১টি জব্দ করা হয়। মাগুরা, ময়মনসিংহ, সিলেট, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায় তাদের বাড়ি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ ও কৌশলে মোবাইলের মাধ্যমে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্ব-পরিকল্পিত স্থানে বা ভবনে নিয়ে আসে। এরপর ভিকটিমদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার হুমকিসহ আটক, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল। আরিফুর রহমান জানান, তাদের নামে রামপুরা থানার পেনাল কোড আইনে অপহরণ মামলা রয়েছে। তারা ওই মামলার পলাতক আসামী। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির রামপুরা থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com