বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিএসসিসি প্রতিটি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষ কল করলেই ঘরে বসে পাবেন খাদ্যসামগ্রী

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৬.২৮ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে
নিম্ন আয়ের মানুষ এই নম্বরে কল করলেই ঘরে বসে পাবেন খাদ্যসামগ্রী করোনা ভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি। সব নাগরিককে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকের বন্ধ হয়ে গেছে আয়ের পথ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা খাদ্য সহায়তা দিলেও অনেকে লোকলজ্জার ভয়ে তা নিতে পারছেন না। এ অবস্থায় তাদের জন্য হটলাইন চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি এলাকার অসহায়দের কেউ খাদ্যসামগ্রী সহায়তা পেতে চাইলে ০১৭০৯-৯০০৭০৩ ও ০১৭০৯-৯০০৭০৪ এ দুটি নম্বর যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফোন করলে সময়মতো বাসায় খাদ্য পৌঁছে দেবেন ডিএসসিসির কর্মীরা। এর আগে গত ২৮ মার্চ করোনা পরিস্থিতিতে ৫০ হাজার মানুষকে খাওয়ানোর ঘোষণা দেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। এ ঘোষণার পর ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে কর্মহীন, হতদরিদ্রের তালিকা করে খাদ্যসামগ্রী সহায়তা কার্যক্রম শুরু করে সংস্থাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com