বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৪০ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধি:-ফরিদপুরের ভাঙ্গায় চোরের নির্মম ছুরিকাঘাতে সলেমান মিয়া(৫০) নামের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে । ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত সলেমান ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের সোনা মিয়ার পুত্র ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সলেমান তার পুত্র তারিকুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে। ঐ টাকা চুরির উদ্দেশ্যে রাত ১২টার সময় সালমানের ঘরে প্রবেশ করে হাচান নামের এক চোর।
বাড়ির লোকজন টের পেয়ে টাকা নিয়ে পালানোর সময় হাসানকে ধাওয়া করে। পথিমধ্যে হাসান ও তার ভাই মিলে সলেমান ও তার মা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সলেমানের অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সলেমান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যায়।

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, আমার বাবাকে হাসান ও তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে হত্যা করল। আমরা খুনিদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সলেমান নামের এক লোক মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com