বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাউখালীতে ধানক্ষেত অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৮ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার একটি ধানক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের একটি ধানক্ষেতের ভিতরের কয়েকজন যুবক বড়শি দিয়ে মাছ ধরতে গেলে এ সময় ধানক্ষেতের ভিতর অর্ধগলিত অবস্থায় একটি লাশ দেখতে পায়ে তারা ডাক-চিৎকার দিয়ে এলাকাবাসীকে জানায়। খবর শুনে একই গ্রামের শংকর মিস্ত্রি ও তার বড় ছেলে লাশের লুঙ্গি ও হাতের ব্রেসলেট দেখে সনাক্ত করে গত ১৬ই সেপ্টেম্বর থেকে নিখোঁজ হওয়া এটা তার ছোট ভাই সৌরভ মিস্ত্রির (২২) লাশ। এলাকাবাসী খবর দিলে কাউখালী থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শংকর মিস্ত্রি জানান, আমার ছেলে সৌরভ মিস্ত্রি মানসিক ভারসাম্যহীন গত ১৬ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে আমরা তাকে বহু জায়গায় খুঁজেছি থানায় জানিয়েছি কোথায় খুঁজে পাই নাই।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, খবর পেয়ে ধান ক্ষেতের ভিতর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছি। কি কারনে মারা গেছে তা তদন্ত করে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com