শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি সারাদেশে সমাবেশের ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১.৫২ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিদেশে চিকিৎসা দেওয়ার দাবিতে রোববার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে  সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

তিনি একদফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি পাঠ করে শোনান। মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ কর্মসূচি চলছে।

২২ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দুটি সমাবেশে এবং একই দিনে বাদ জুমা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়নে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

২৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের রোডমার্চ, ২৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জেলা ও মহানগরে সমাবেশ।

২৫ সেপ্টেম্বর ঢাকার রায়ের বাজার ও আমিনবাজারে দুটি সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ এবং একই দিনে ঢাকায় পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।২৭ সেপ্টেম্বর ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় মহিলা দলের সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবীদের সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ ও ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com