মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফিলিপাইনের লকডাউন না মানলে গুলি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১১.২৪ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে চলছে লকডাউন। আর না মানলে নেয়া হচ্ছে বিভিন্ন আইনী ব্যবস্থা।

তেমনি কভিড-১৯ করোনাভাইরাস মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি লকডাউনের সময় আইন ভঙ্গকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বিঘ্ন সৃষ্টি করলে এবং মেডিকেল কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের গুলিও করা হতে পারে। এমন গুরুতর অপরাধ সহ্য করবেন না তিনি।

টেলিভিশনে দেওয়া ভাষণে দুতার্তে বলেন, এসময় সবার সহযোগিতা খুবই প্রয়োজন এবং সবাইকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। সংক্রমণের পরিমাণ কমিয়ে আনতে চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ।

জনগণের উদ্দেশ্যে দুতার্তে আরও বলেন, করোনাভাইরাসের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এই সমস্যা কতটা জটিল আমি আপনাদের আবারও বলছি এবং আপনাদের তা অবশ্যই শুনতে হবে। পুলিশ এবং সেনাবাহিনীকে আমার নির্দেশ… যদি কেউ বিঘ্ন সৃষ্টি করে এবং ঝামেলা তৈরি করে তা প্রতিহত করুন। আপনাদের জীবন বিপন্ন হচ্ছে, বিঘ্নকারীদের গুলি করে হত্যা করুন। আমার নির্দেশ কী বুঝতে পেরেছেন? হত্যা। বিঘ্ন সৃষ্টির পরিবর্তে আমি তাদের মাটি চাপা দিয়ে দিব।

প্রসঙ্গত ফিলিপাইনে আজ বৃহস্পতিবার পর্যন্ত ২ হাজার ৩১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৯৬ জন। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com