বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু, এলাকায় আতঙ্ক!

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১০.১৪ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু হলে ওই বাড়ি লকডাউন করে প্রশাসন। লক্ষ্মীপুরে জর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় একটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দালাল বাজারের ৫ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধ মারা যান। বৃহস্পতিবার সকালে তার মরদেহ দাফন করা হয়। তবে মৃত্যুর সময় ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। এগুলো করোনা উপসর্গ হওয়ায় খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ওই বাড়ি লকডাউন করে দিয়েছে। ওই বাড়িতে ১৫ টি পরিবার থাকে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত সবগুলো পরিবার লকডাউনে থাকবে।
সদর মডেল থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, করোনা উপসর্গ নিয়ে ওই বৃদ্ধ মারা গেছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে তাদের বাড়ি লকডাউন করা হয়েছ।
বৃহস্পতিবার সকালে সর্তকতার সাথে বৃদ্ধের দাফন সম্পন্ন হওয়ার বিষয় সাংবাদিকদের নিশ্চিত করে সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার জানান, নিহত বৃদ্ধ কয়েকদিন থেকেই অসুস্থ্য। তাকে বাড়িতে রেখে ফোনের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়েছিলো। গতকাল বুধবার তার অবস্থা গুরুত্বর হওয়ায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। করোনা সঠিক নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইসিডিআর) পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহত বৃদ্ধের দুই ছেলে ও দুই ভাতিজা ইতালী প্রবাসী। এদের মধ্যে দুই ভাতিজা বাড়িতে আসেন। এসময় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। আশঙ্কা করা হচ্ছে অসচেতন ভাবে তাদের সাথে সাক্ষাৎ হয়ে থাকতে পারে। তবে বৃদ্ধার মৃত্যু পর ওই এলাকার দুটি দোকানসহ একটি বাড়ির ১৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে। আইইসিডিআর এর প্রতিবেদন নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা লকডাউন করা হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় এ পর্যন্ত ১৫৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে ১২৮৯ জনকে। তবে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ২৮১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com