বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  মোহাম্মদপুর থেকে হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা বাতেন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫.৪৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ জঙ্গি নেতা আব্দুল বাতেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।
গ্রেফতারকৃত আব্দুল বাতেন (৬০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মৃত আরশাদ আলীর পুত্র।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার বিকেল তিনটার দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি জানান, বাতেন হিজবুত তাহরী’র অর্থ বিভাগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের ইসস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শিহাব করিম জানান, বাতেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমীরের সাথে গোপনে নিয়মিত যোগাযোগ রাখে এবং বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে আসছিল। সে ছদ্মবেশ ধারন করে বিগত ৫ বছর যাবৎ এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে আসছিল।
তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর, হাজারীবাগ এবং মানিকগঞ্জের দৌলতপুর থানায় সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে ৪ টি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com