মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ১২.১৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং রেমিট্যান্স প্রবাহ বাড়াতে, বাংলাদেশকে ৩০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার (২৮ আগস্ট) রাজধানীতে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ বিষয়ে একটি ঋণ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের ইআরডির সচিব শরিফা খান এবং বাংলাদেশে নিযুক্ত এডিবি-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াং বাও নিং চুক্তিতে সই করেন।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতায়, ২০২৪-২০৪১ মেয়াদে, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম শীর্ষক এ কর্মসূচি বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেয়া এই কর্মসূচির উদ্দেশ্য।

উল্লেখ্য, ১৯৭৩ সালে, সদস্য হওয়ার পর থেকে, বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপাক্ষিক উন্নয়নের অংশীদার এডিবি। এ পর্যন্ত বাংলাদেশকে এডিবির মোট ঋণের পরিমাণ ২৯৬ কোটি ৬৪ লাখ ডলার। আর অনুদান হিসেবে দিয়েছে ৫৫ কোটি ৩৪ লাখ ডলার। এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পানিসম্পদ, সুশাসন ও আর্থিক খাতে উন্নয়ন সহায়তা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com