শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালতলীতে মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.৩২ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

মল্লিক জামালঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে (আমতলী-তালতলী ও বরগুনা সদর) আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান খলিল তালতলীতে গণসংযোগ ও পথসভা করেছেন। রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ পথসভা ও গণসংযোগ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইদ্রিস তালুকদার, বরগুনা জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আব্দুল হালিম মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি তৌহিদ মোল্লা, ফারুক হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন বেপারী, যুবলীগ নেতা আল আমিন হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা, তালতলী উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি মনির জোমাদ্দার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি স্বপন জোমাদ্দার প্রমুখ। এ গণ সংযোগে তৃণমুল নেতাকর্মীরা অংশ নেয়।
পথসভায় বক্তব্যে খলিলুর রহমান খলিল বলেন, ছাত্র রাজনীতি থেকে আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে জড়িত। দলের প্রতিকুলতায় জীবন বাজি রেখে কাজ করেছি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছি। এখনও সেই গ্রেনেডের স্প্রিন্টার শরীরে বহন করে বেরাচ্ছি। কিন্তু কখনো দলের কাছে কিছুই চাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আশাকরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনকন্যাণে নিজেকে বিলিয়ে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com