বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জামায়াত নেতা মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭.৩৫ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

নাশকতার মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর দু’জন হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেছেন।
মঙ্গলবার মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ জুলাই তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরআগে এ মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। পরবর্তীতে কোন পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯ টায় মতিঝিল থানা এলাকায় জামায়াতে ইসলামীর ৪শ’ থেকে ৫শ’ নেতাকর্মী জড়ো হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের এ কাজে বাধা দিলে তারা পুলিশের উপর হামলা এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ গুরুতর জখম হন। সরকারে কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশ্য আঘাতসহ বিভিন্ন অভিযোগে উপপরিদর্শক মো. আবু জাফর বাদি হয়ে মতিঝিল থানায় এ মামলা করেন।

-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com