বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

  • আপডেট সময় রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৯.০৫ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যার দায়ে ৩ জনের জনের মৃত্যুদন্ড এবং ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরার আদালত এ রায় ঘোষণা করেন।  এছাড়া রায়ে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদন্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায়ে আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন, পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহিদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।

রায়ে অপর আসামি দুলাল মিয়াকে পৃথক ধারায় ১০ বছর ও সাত বছর করে মোট ১৭ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে। পাশাপাশি দু’ধারায় তাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। অপর আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়াকে সাত বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড ভোগ করতে হবে। আসামি রিকুল ইসলাম ওরফে রবিন শিকদারকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও এক মাস কারাদন্ড ভোগ করতে হবে। আসামি পাঁচু মিয়াকে তিন বছরের কারাদন্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও এক মাসের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

– বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com