সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গৌরীপুরে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মতিউর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১.৩১ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য সহনাটি ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ও ময়মনসিংহ সংসদীয় আসন- ৩, থেকে আওয়ামিলীগের এমপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মতিউর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শুক্রবার ( ১৯ আগষ্ট ) বিকেল ৪ টায়
ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের পাঠাগারে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুরের গণ মানুষের নেতা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মতিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশে আওয়ামীলীগ সরকারের অগণিত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তিনি তার চাচা মরহুম নজরুল ইসলাম সরকারের আদর্শে আগামী দিনগুলোতে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান।

এ সময় আরো বক্তব্য রাখেন, ৪ নং মাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফকর উদ্দিন, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, মাওহা যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান,
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর
মাষ্টার, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার, খায়রুল ইসলাম স্যার,মাওহা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাবেক সহ সভাপতি তানবির আহমেদ মাসুম, ৩ নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি খায়রুল ইসলাম, মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভুটিয়ারকোনা বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানে নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ সহ লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com