বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামীতে নৌকার বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন কে স্বার্থক করতে হবে-মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৪.০৭ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর স্বপ্নকে ধূলিস্মাৎ করতে ১৯৭৫ এর এই দিনে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা না হলে দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হত। মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৫ আগস্ট কালরাতে নিহত জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও গণভোজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জাতির পিতার স্বপ্নকে সার্থক করতে হবে।

তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তব হয়ে উঠবে। এজন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এর আগে সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন “ময়মনসিংহে বঙ্গবন্ধু” ম্যুরালে  পুষ্পস্তবক অর্পণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

অপরদিকে সকালে নগরীর পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরে প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। এছাড়াও, দিনব্যাপী রাষ্ট্রীয় এবং ময়মনসিংহে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত শোকসভা, দোয়া মাহফিল ও গণভোজে অংশগ্রহণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com