বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় গৌরীপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বর্ণাঢ শোক র‍্যালি বের হয়। মঙ্গলবার পৌর শহরের ধানমহালস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকর‍্যালি বের হয়।

শোক র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ শোক র‍্যালি শেষে স্থানীয় বঙ্গবন্ধুর চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সংযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শোক র‍্যালিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রফিকুল দিপু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ।

সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, জাতীয় মহিলা শ্রমিকলীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি, সাধারণ সম্পাদক জয়ন্তী রাণী দাস, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি কামরুন্নাহার, সাধারণ সম্পাদক আনজুয়ারা বেগম, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান পাঠান, সাবেক ভিপি মাহফুজ উল্লাহ, সাবেক ভিপি হাবিব উল্লাহ হাবিব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বঙ্গবন্ধু চত্বরে শোকসভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com