মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চবিদ্যালয়ের সম্প্রসারণ-কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

শিক্ষা মন্ত্রী বলেন, ‘যদি কোনো জায়গায় প্রাকৃতিক দূর্যোগের কারণে পরীক্ষা বন্ধ করতে হয় তাহলে শুধু সে স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ থাকবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে। ডেঙ্গুর জন্যে বা ডেঙ্গু পরিস্থিতির জন্য এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা পিছিয়ে দেবার সুযোগ আসলে নেই।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এরমধ্যে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পরীক্ষা পেছানোর দাবিতে সড়কে নেমেছে একদল পরীক্ষার্থী। পরীক্ষা পেছানো অথবা পরীক্ষার নম্বর ৫০ করার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন তারা। দাবি আদায়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ ও পরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলীপিও দিয়েছে তারা।

শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com