মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে অনলাইনে যাবে

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৩.২০ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

রুপার্ট মারডকের অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ কর্পোরেশন বুধবার বলেছে, তারা আঞ্চলিক ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেবে। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে এই খাত নতুন সংকটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিউজ কর্পোরেশন জানায়,নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া,কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।
অস্ট্রেলিয়ায় নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন,‘এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নেইনি।
তিনি বলেন, ‘করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকুরি রক্ষায় সবকিছুই করবো।
তিনি বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরা ও ভেনু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।
করোনা মহামারি শুরুর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com