বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরীপুরে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা মিতু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠনগুলোর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় ও যুব ঋণ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com