শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপনের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৭.০২ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ জুলাই) রাত ৮টার দিকে তার নিজ বাড়ির সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এ সময় স্বপন নেতা-কর্মি সহ বাড়িতে অবস্খান করছিল।

এ বিষয়ে এ কে কিবরিয়া স্বপন বলেন, ‘আজ রাত ৮টা ১৫ মিনিটে আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। আমি তখন বাসায় ছিলাম। প্রশাসনের কাছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করছি।

এ বিষয়ে কিবরিয়া স্বপন এই প্রতিবেদককে আরো বলেন, আমাদের পক্ষ থেকে চলমান যে সরকারবিরোধী আন্দোলন চলছে তা নস্যাৎ করতে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

আমি এ হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com