শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস মৃত ব্যক্তির দেহে কত সময় বাঁচে ?

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৭.৪৮ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দেহে কত সময় জীবাণু বা এজেন্ট সক্রিয় থাকে তা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি। এই অবস্থায় মৃত ব্যক্তির লাশ অনেকেই স্পর্শ করতে চাচ্ছেন না। বাংলাদেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের দাফন হচ্ছে নীরবে, কম সংখ্যক মানুষের উপস্থিতিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সর্বশেষ রিপোর্টে বলেছে, মারা যাওয়ার পর মানুষের শরীরে জীবাণুর বেশির ভাগই দীর্ঘ সময় জীবিত থাকে না। আরো খোলাসা করে বলেছেন, থাইল্যান্ডের মেডিকেল সার্ভিসের মহাপরিচালক স্যামসাক আকাসিলিফ। ব্যাংকক পোস্টকে তিনি বলেছেন, কোন ব্যক্তি ভাইরাসে মারা যাওয়ার সাথে সাথে জীবাণুও মরে যায়। তাই অন্য ব্যক্তির শরীরে সংক্রমণের সুযোগ কম। এই বিতর্কে বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোজাহেরুল হক ভিন্নমত পোষণ করেছেন। যিনি দীর্ঘ দিন বিশ্ব স্বা্স্থ্য সংস্থার হয়ে দক্ষিণ এশিয়ায় কাজ করেছেন। তিনি মনে করেন, ভাইরাসের দীর্ঘ সময় জীবিত থাকার সুযোগ নেই। এই ভাইরাস ৬ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে।

বাংলাদেশে করোনার উপসর্গ নিয়ে কোন ব্যক্তির মৃত্যুর পর পরীক্ষা নিয়েও প্রশ্ন ওঠেছে। বলা হচ্ছে, আইইডিসিআরের পরীক্ষার আগেই ভাইরাস মারা যেতে পারে। ওদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যখন গণহারে মানুষ মারা যায় তখন লাশ পুড়িয়ে ফেলার চেয়ে কবর দেয়া উত্তম। জনস্বার্থের জন্য গণকবর কোন সুপারিশকৃত বিষয় নয়। এতে প্রচলিত সামাজিক গুরুত্বপূর্ণ আদর্শগুলো লঙ্ঘিত হতে পারে। তাই লাশ দাফনের সময় সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা দেখানো উচিত। লাশ সৎকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি বেশ কিছু পরামর্শ দিয়েছে সংস্থাটি। বলেছে, কবরস্থান হতে হবে পানির উৎস, যেখান থেকে পানি পান করা হয় তার থেকে ৩০ মিটার দূরত্বে। আর পানির স্তর থেকে শূন্য দশমিক ৭ মিটার দূরত্বে হতে হবে কবরস্থান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com