শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ঢল

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.১৬ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

শুক্রবার (২৮ জুলাই) বেলা দুইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পার্শ্ববর্তী এলাকায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের ঢল নেমেছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকাসহ বাইরের জেলা থেকে জড়ো হন নেতা-কর্মীরা। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেন সমাবেশস্থল। জুমার নামাজের সময় থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

সমাবেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে নেতা-কর্মীর বিশাল একটি মিছিল অংশ নেয়। এ ছাড়া অন্যান্য সংসদ সদস্য, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা মিছিল উপস্থিত হয়েছেন। বেলা দেড়টার পর বৃষ্টির মধ্যে সাভার সদর যুবলীগের নেতা–কর্মীদের বিশাল মিছিল নিয়ে সমাবেশে আসেন। তাদের বেশির ভাগের হাতে থাকা লাঠির মাথায় যুবলীগের পতাকা ছিল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীতের পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পাশাপাশি কবিতা আবৃত্তি, গানের তালে দলীয় স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রেখেছেন উপস্থিত নেতা-কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com