শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৭.১৫ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানীতে ২৩ শর্তে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকাল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, ‘পবিত্র আশুরার নিরাপত্তার চ্যালেঞ্জ থাকার পরও রাজনৈতিক দলগুলো সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল শুক্রবার বিএনপিকে নয়া পল্টনে নিজ কার্যালয়ে ও আওয়ামী লীগকে বায়তুল মোকারমের দক্ষিণ প্লাজায় সমাবেশ করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
তিনি বলেন, সমাবেশ করার জন্য বিএনপিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল পর্যন্ত সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ও মাইকিং মহানগর নাট্যমঞ্চ থেকে শুরু করে মুক্তাঙ্গন পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে।
কমিশনার বলেন, আজকে সমাবেশ করার কথা ছিল। অফিস খোলা দিনে সমাবেশ না করায় জনসাধারন দুর্ভোগের হাত থেকে রক্ষা পেয়েছে। সেজন্য ঢাকা মহানগর পুলিশ ও নাগরিকবৃন্দের পক্ষ থেকে দু’দলকেই ধন্যবাদ জানাই।
সমাবেশে কেউ ব্যাগ-লাঠিসোটা নিয়ে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘সমাবেশে রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দেয়া যাবে না। আমরা তাদেরকে যে সীমানা নির্ধারণ করে দিয়েছি এই সীমানার বাইরে তারা মাইক ব্যবহার করতে পারবে না। জনদুর্ভোগ এড়ানোর জন্য তারা নিজেদের ভলান্টিয়ার রাখবেন। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য দুই রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে-তাদের স্বেচ্ছাসেবক থাকবে, তারা পুলিশকে সার্বিক সহযোগিতা করবে। আইনশৃঙ্খলার অবনতি ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই। তবে বড় দুই দলের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। দুই দলের সমাবেশস্থলে পর্যাপ্ত পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com