শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৯.৪৬ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

দেশের ৭০ ভাগ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে বলেও মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির আন্দোলনে ভয় পায় না।

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের কোন উষ্কানি নেই।

দেশের মানুষই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের সম্ভাবনাও নেই। তবে জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা দেবে সরকার। আওয়ামী লীগের শক্তিই হলো জনগণ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন হলো লাঠিসোটা আর পিকনিক পার্টি। আন্দোলনের নামে এ ধরনের লাঠিসোটা কিংবা পিকনিক পার্টি আগেও করেছে তারা। বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও গােলাপবাগের মাঠে মারা যাবে।

দেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কিছু ব্যাক্তি বা গোষ্ঠী ক্ষমতায় বসেছে নানা কৌশলে। কিন্তু বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ছাড়া আর কে দেশকে নিয়ে ভেবেছেন? বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৪৮ বছরে একটি সাফল্যের নাম শেখ হাসিনা। যার প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিমাণ ছিলো সর্বোচ্চ। দেশের জন্য সঠিক কাজ গুলো করেছেন শেখ হাসিনা যার লিগেসির মৃত্যু নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অবদান যার সে সজিব ওয়াজেদ জয়। তিনি নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নীরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com