মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চীনের সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৫.০৭ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা দাবানল নিয়ন্ত্রনে আনার চেষ্টা করার সময় এই বাহিনীর ১৮ সদস্যসহ ১৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় বনভুমির কর্মীও রয়েছেন।
বনভুমির এই কর্মী দমকল বাহিনীর সদস্যদের পথ দেখানোর নির্দেশনা দিচ্ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টার দিকে হঠাৎ করেই বাতাসের গতিবেগ পরিবর্তন হওয়ায় দমকল কর্মীরা দাবানলে আটকে পড়ে।
ঝিচাং নগরীর তথ্য দপ্তর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫১ মিনিটে বনভূমি সংলগ্ন স্থানীয় একটি খামারে দাবানলের সূত্রপাত হয় এবং প্রবল বাতাসের কারণে তা দ্রুত পার্শ্ববর্তী এলাকার বনভূমিতে ছড়িয়ে পড়ে।
সোমবার ৩ শতাধিক দমকল কর্মী এবং ৭শ’ মিলিশিয়া কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য পাঠানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com