বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসা চক্র আটক

  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৬.১৩ পিএম
  • ১৫২ বার পড়া হয়েছে

টার্গেট করা ব্যক্তিকে এক সপ্তাহ পর্যবেক্ষণ করে তারা। দফায় দফায় রেকি করার পর হয় আটকের পরিকল্পনা। নির্দিষ্ট দিনে কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ পরিচয়ে তুলে নেয়া হতো।

রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, মহানগর এবং জেলা পুলিশের পোশাক পরেই অভিযুক্তরা এই অপকর্ম করছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায় ১১ জুন ১১টা ৫৫ মিনিটে দক্ষিণখানের বাসা থেকে বের হন ব্যবসায়ী শরীফ শহীদুল ইসলাম। একটি অটোতে তিনি আশকোনায় পৌঁছলে পুলিশ লেখা একটি মাইক্রোটি তার অটোর গতিরোধ করে।

পুলিশের পোশাক পরা দুইজন ব্যক্তি এবং সাদা পোশাকের একজন গাড়ি থেকে নেমে শরীফকে মাইক্রোতে তুলে নেয়। কেন তাকে আটক করা হচ্ছে জানতে চাইলে, তারা জানায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

এরপর শরীফের সঙ্গে থাকা সতেরো লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ১টা ৪৫ মিনিটে তাকে ৩শ’ ফুট এলাকায় নামিয়ে দেয়া হয় তাকে।

ব্যবসায়ী শরীফ জানান, তার ব্যাগে থাকা ১৭ লাখ টাকা এবং মোবাইল নিয়ে গেছেন অভিযুক্তরা।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতিতে জড়িত এই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত এক বছরে চক্রটি ঢাকাসহ সারাদেশে এমন বহু ঘটনায় মানুষের কয়েক কোটি টাকা ডাকাতি করেছে। চক্রের সদস্য আবুল কাশেম ২৭ বছর ধরে এই অপরাধে জড়িত।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, কিছুদিন আগে ডাচ বাংলা ব্যাংকে যে ডাকাতির ঘটনা ঘটেছে- সেখানেও এবারের আটকদের মধ্যকার কয়েকজন ছিলো।

পুলিশ বলছে প্রতিদিন প্রচুর টাকা নিয়ে বাসা থেকে বের হন কিংবা ব্যাংক থেকে তোলা ব্যক্তিরাই মূলত এদের টার্গেট।

হারুন অর রশিদ বলেন, কেউ যখন টাকা তোলে তখন একটা গ্রুপ তাকে ফলো করে, আরেকটা গ্রুপ গাড়িতে বসে থাকে পুলিশের ড্রেস পড়ে। তারা ভিক্টিমকে গাড়িতে তুলে টাকা নিয়ে চলে যায়।

এতো নিখুঁত পোশাক, আসল হ্যান্ডকাফ তারা কীভাবে সংগ্রহ করছে সেটিও তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com