শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবিধান অনুযায়ীই নির্বাচন হব:ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ২.১৯ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। বলেন, ‘আমাদের বক্তব্য অভিন্ন, প্রত্যেক দেশে গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিষয়টি একই রকম। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে।’

বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ব্রিটিশ হাই কমিশনার নির্বাচন কিভাবে হবে তা জানতে এসেছিলেন। সবই রাজনৈতিক বিষয়। সরকারের ভূমিকা কি হবে? অংশগ্রহণমূলক হবে কি না? এসব বিষয়ে কথা হয়েছে।

তিনি জানান, প্রধান বিরোধী দল এবং আওয়ামী লীগ গত ডিসেম্বর থেকেই নানান কর্মসূচি পালন করে আসছে। বিরোধী দলের সাথে সরকারি দলেন কোন সংঘাত বা সংঘর্ষ হয়নি। গত কয়েক দিনে কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে।

‘এসব ঘটনায় যারা জড়িত তাদের তো ছেড়ে দেয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ১১ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই তালিকা সামনে আনার আহবান জানাচ্ছি।’

কাদের বলেন, ‘ব্রিটিশ হাই কমিশনারকে জিজ্ঞাস করা হয়েছে, তাদের দেশে নির্বাচনের সময় কি প্রধানমন্ত্রী পদত্যাগ করে?’

তিনি বলেন, বিএনপির দাবির সাথে বিদেশীদের বক্তব্যে সুর এক নয়। সুষ্ঠু নির্বাচন সবারই চাওয়া। সরকারও তাই চায়। বিএনপির এক দফায় বলছে, তারা তো এবারও নির্বাচনে আসার কথা বলছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com