বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি- জামায়াত সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি করে ….. ইকরামুল হক টিটু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১০.৩৭ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি করে। তারা দেশকে পিছিয়ে নিতে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। বতর্মান আওয়ামীলীগ সরকারের আমলে দেশে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে।

 

সারা বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই। বুধবার বিকেলে নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে বিএনপি- জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টা করবে। এগুলো আমাদের প্রত্যেক নেতা-কর্মীকে মাথায় রেখে মাঠে কাজ করতে হবে। আর নেতা-কর্মীকে মনে রাখতে হবে, জনগণের কাছে আওয়ামীলীগের উন্নয়ন চিত্রগুলো পৌঁছে দিতে হবে। বতর্মান সরকারের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন এনে দিয়েছেন, এতে জনগন আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকেই পুনরায় নির্বাচিত করবে।

এ সময় সমাবেশকে সফল করার লক্ষ্যে মহানগর আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা বিশাল মিছিল নিয়ে মূল সমাবেশে যোগদান করে। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সমাবেশে আরোও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সহ-সভাপতি এড. আল হোসাইন তাজ, সহ-সভাপতি শাহজাহান খান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক দপ্তর সম্পাদক শেখ সেলিম কাজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদা তাহমিনা প্রীতি, মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি, সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন লিটু, যুব মহিলালীগের যুগ্ন আহবায়ক স্মৃতি আক্তার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টুসহ প্রমুখ।

আলোচনা শেষে একটি বিশাল উন্নয়ন শোভাযাত্রা নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল প্রাঙ্গণে গিয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর শ্রমিকলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ,স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ন-আহবায়কসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com