মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ মার্কিন নাগরিক

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৪.১২ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

সাতটি কুকুরসহ ২৬৯ জন মার্কিন নাগরিক সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান জানান, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আগের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দর পরিদর্শন করেন।

এদিকে, সোমবার বাংলাদেশে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ জনে।

এর মধ্যে পাঁচজন মারা গেছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে রবিবার সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com