মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫১৮ জনের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৩.৫২ এএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে  ৫১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার জন হপকিনস বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪০৯ জনে দাঁড়াল। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ডাটার বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, দেশটিতে একদিনে নতুন করে আরো ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

শনিবারে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩০৯ জন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ইতালি, চীন ও স্পেনকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৩৬ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে।

রোববার এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর অ্যানড্রিউ কোমো জানান, রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যেই সবচেয়ে বেশি মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটির এ রাজ্যেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com