মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফ্রান্সে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জন মারা গেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৩.৩১ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

মহামারি নোভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪১৮ জন মারা গেছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো।

ফ্রান্সে গত একদিনে নতুন করে আরও ৪ হাজার ৩৭৬ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ইউরোপের করোনায় বিপর্যস্ত দেশটিতে মহামারি এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৫৫০ জন।

তবে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে যে মৃত্যুর হিসাব দিচ্ছে তা শুধু কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু নিয়ে তৈরি। হাসপাতাল ছাড়াও দেশটির অন্যান্য স্থানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই হিসাব রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যাটা আরও বেশি।

ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার তাদের হালনাগাদ তথ্য দিয়ে জানায়, একদিনে সর্বোচ্চ চার শতাধিক মানুষের মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ২৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ হাজার ৮৪৬ জন; এরমধ্যে ৫ হাজার ৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তাদের

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com