বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৬.২৩ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর গেন্ডারিয়া ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা থেকে ৫টি চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রাব্বি ও মোঃ লিটন ফকির ওরফে আব্দুল লতিফ।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার (২৪ জুন ২০২৩খ্রি.) বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্য পাওয়া যায়, একজন মোটরসাইকেল চোর গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকায় চোরাই মোটরসাকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাব্বিকে ১টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বটতলা এলাকা থেকে মোটরসাইকেল চোর লিটন ফকিরকে ৪টি চোরাই মোটরসাইকেরসহ গ্রেফতার করা হয়। যার কোন বৈধ কাগজ সে দেখাতে পারেনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা।

উদ্ধারকৃত মোটরসাইকেলের বর্ণনাঃ

১। একটি কালো-নীল রংয়ের নাম্বার প্লেটবিহীন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল যাহার, চেসিস নং MD2A11CZOGWG88443, ইঞ্জিন নং-DHZWGG51076

২। নাম্বার প্লেট বিহীন লাল রংয়ের Mahindra ১০০ সিসির মোটরাইকে যাহার, চেসিস নং MCDKG1814H1E01440 (1E সংখ্যা দুইটি অস্পষ্ট), ইঞ্জিন নং-UTE HE000633,

৩। নাম্বার প্লেট বিহীন কালো রংয়ের ১৫০ সিসির ডিসকভার মোটরসাইকেল যাহার চেসিস নং- 102DSJZZZTUF90214 নাম্বার টেম্পারিং সদৃশ), ইঞ্জিন নং–JZMBPF80455,

৪। নাম্বার প্লেট বিহীন বাজাজ নীল রংয়ের Platina মোটরসাইকেল যাহার, চেসিস নং- MD2A76AY3KWL89217 ইঞ্জিন নং-অস্পষ্ট।

৫। লাল রংয়ের নাম্বার প্লেট বিহীন Runner  মোটরসাইকেল যাহার চেসিস নং- BRBVAG201216155* ইঞ্জিন নং-অস্পষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com