বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মুগদা এলাকা থেকে জাল টাকাসহ দু’জন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা এলাকা থেকে জাল টাকাসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা মোঃ স্বপন মিয়া (৩২) ও তার প্রধান সহযোগী মোঃ সামিউল ইসলাম (২৬)।
র‌্যাব-১০ এর এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার (এএসপি) এনায়েত কবির সোয়েব বাসসকে এসব তথ্য জানান।

এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বুধবার রাজধানীর মুগদা থানার দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তিনি জানান, তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি ও ২শ’ টাকা সমমূল্যের ২শ’টি জাল নোট এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ জাল নোট প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য।

তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহ করার উদ্দেশ্যে এই জাল টাকা প্রস্তুত করেছিলেন।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, এদের মধ্যে স্বপন মিয়া চলতি বছরে দুই মাসের ব্যবধানে একই অপরাধে পর পর দু’বার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন এবং জমিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে যুক্তহন।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com