মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১

যশোরের তরুণী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৯.১৯ এএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় এক তরুণী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির পর তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও সহকারী কমিশনার (ভূমি) লকডাউনের ঘোষণা দেন।

হাসপাতাল সূত্র জানায়, রাতে ৮টা ২০ মিনিটে পৌর এলাকার ভাড়া বাসিন্দা ওই তরুণী হাসপাতালে আসেন। তার উপসর্গ জানার পর করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চিকিৎসকরা তাকে যশোরে রেফার্ড করেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তির পর তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পালসহ প্রশাসনের কর্মকর্তা পৌর এলাকার ওই মহল্লায় যান এবং যে বাড়িতে তরুনী ভাড়া থাকতেন ওই বাড়ি ছাড়াও পাশের ৪টি বাড়ি লকডাউন করে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘ওই তরুণীর শরীরের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। আমরা দ্রুতই তাকে যশোরে রেফার্ড করি এবং তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে।

নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ‘খবরটি জানার সাথে সাথে ওই এলাকার ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। তবে এতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ওই এলাকা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com