সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৬.৩৯ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে নিতে গিয়ে এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এমন ঘটনায় তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)।

গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, ফলে পরীক্ষার প্রথম দিনে সে অংশ গ্রহণ করতে পারেনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সকালে এক বিবৃতিতে জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি নেওয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। আমরা তাকে কোনোভাবেই হতাশ না হতে অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com