মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গাইবান্ধায় আরও দুই নারীসহ করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জন

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২.২৬ এএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও
ছেলের সংস্পর্শে এসে আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ। সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মা ও ছেলের সংস্পর্শে আসা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আইইডিসিআরের
প্রতিনিধি দল। শুক্রবার (২৭ মার্চ) গাইবান্ধার আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করে আইইডিসিআর। এ নিয়ে গাইবান্ধা জেলায় এ পর্যন্ত চারজন করোনাভাইরাসেআক্রান্ত হলেন।
তিনি বলেন, আক্রান্ত চারজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন তিনজনসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ১৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এদিকে, করোনা প্রতিরোধে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব টহল দিচ্ছে গাইবান্ধায়। শহরের
রাস্তাঘাট ফাঁকা। বাড়ি থেকে কেউ বের হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নের মুখে পড়তে হয়। ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকান ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com