মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আগামী ১৭ আগস্ট থেকে আলিম পরীক্ষা শুরু

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৮.১৯ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের আলিম পরীক্ষা শুরু হচ্ছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
গতকাল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত (১১জুন) আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।
আলিম পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১০টায়। লিখিত পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের ৩০ নম্বরের এমসিকিউয়ের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট এই মোট তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে,বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৮ জুন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com