বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমতলীতে জীবাণুনাশক ছিটাচ্ছে পৌরসভাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২.২১ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
করোনাভাইরাস থেকে বরগুনার  আমতলী পৌরবাসীকে নিরাপদে রাখতে পৌর শহরের রাস্তাঘাট ও যানবাহনে জীবাণুনাশক ছিটানো অব্যাহত রেখেছে আমতলী পৌরসভাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার থেকে আমতলী পৌরশহরসহ ও উপজেলার বিভিন্ন স্থানের রাস্তাঘাট, যানবাহন ও বাজারগুলোতে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম শুরু করেছে। যা রবিবার পর্যন্ত অব্যাহত আছে। আমতলী পৌরসভার উদ্যোগে পৌরশহরের ৪টি স্পটে জনসাধারনের হাত ধোয়ার জন্য পানির কলের ব্যবস্থা করেছে। শহরের রাস্তাঘাট ও যানবাহনে জীবাণুনাশক ছিটানো কার্যক্রর চলমান আছে। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস, বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ ছাত্রলীগ, রিপোর্টার্স ইউনিটি, ব্রাক ও সময় নামের একটি সংস্থা জনসাধারনের মাঝে মাস্ক, হাত ধোয়ার জন্য সাবান, হ্যান্ডওয়াস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে ব্যানার, ফেস্টুন, মাইকিং, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন।
জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমতলী পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্পটে সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য পানির ড্রাম ও পানির কল স্থাপন করেছেন।
কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান আহম্মেদ মাসুদ তালুকদার বলেন, আমার ইউনিয়নের সাধারণ মানুষদের সচেতন করতে মাইকিং ও হাত ধোয়ার ব্যাবস্থা করেছি।
জেলা পরিষদ সদস্য মোঃ আবুল বাশার নয়ন বলেন, করোনা সচেতনতার অংশ হিসেবে উপজেলার একশ টি স্পটে হাত ধোয়ার জন্য পানির ড্রাম ও পানির কল স্থাপন করা হয়েছে।
রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবী মোঃ ইমরান হোসেন বলেন, গত দুই দিন ধরে আমতলী পৌরসভাসহ উপজেলা বিভিন্ন হাটবাজারে জীবাণুনাশক স্প্রে করতেছি।
স্কাউট সদস্য মাসুম ও বেল্লাল বলেন, করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।
আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, আমতলী পৌরসভার প্রতিটি সড়কে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লায় যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই স্প্রে করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, সারা বিশ্বে করোনাভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা থেকে আমাদের রক্ষায় প্রয়োজন সচেতনতা। জনসচেতনতায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, উপজেলা বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানগুলোতেও জীবাণুনাশক স্প্রে করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com